আসাদগেট থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৬, ১৬:৩৭
অ- অ+

রাজধানীর আসাদগেট এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন –আরাফাত (২০), ফাইমুল হাসান (২২) ও আবির ব্যাপারী শান্ত (২৩)।

শুক্রবার দুপুর দুইটার দিকে মোহাম্মদপুর থানার পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

তিনি জানান, শুক্রবার দুপুরে এসআই হুমায়ুন কবীর, এএসআই কামাল ও এএসআই ইমদাদ হোন্ডা মোবাইল ডিউটি করার সময় আসাদগেট এলাকায় অভিযান চালান। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওই তিনজনকে দুটি ধারালো চাকুসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের নাম-ঠিকানা ও পূর্বের অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
অটোরিকশায় ঘুরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দুর্গাপূজায় এবার জামায়াত নেতাদের দেখা যায়নি: মীর শাহে আলম