মোদি সরকারের বিদায়ঘণ্টা বাজছে, ঝোলা গোছানোর সময়: জয়রাম রমেশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ১৪:২৯
অ- অ+

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ‘পিএম-দক্ষ’ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে নেওয়া প্রকল্পটি প্রত্যাশিত ফল দিতে পারেনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে মোদি সরকারের সমালোচনা করেন জয়রাম রমেশ। এ সময় তিনি কটাক্ষ করে বলেন, ‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে।’

জয়রাম রমেশের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে জাঁকজমকপূর্ণভাবে প্রকল্প চালু করা হলেও এর বাস্তবায়নে গুরুতর ত্রুটি রয়েছে। বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার না হওয়া এবং প্রকল্পের লক্ষ্য অর্জনে ব্যর্থতার বিষয়টিও তুলে ধরেন তিনি।

কংগ্রেসের এই নেতা অভিযোগ করেন, জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের চেয়ে বিজ্ঞাপন, প্রচার ও সংবাদ শিরোনাম তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তার দাবি, গত দুই বছরে প্রকল্পটির বাস্তবায়নে ধারাবাহিক ব্যর্থতা দেখা গেছে। এর আগের বছরগুলোতেও বরাদ্দ অর্থ পুরোপুরি ব্যয় করতে না পারার ঘটনা সরকারের প্রশাসনিক দুর্বলতা তুলে ধরে।

জয়রাম রমেশ বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং তাদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই ‘পিএম-দক্ষ’ প্রকল্প চালু করা হয়েছিল।

কিন্তু সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, প্রকল্পটির সুফল প্রত্যাশা অনুযায়ী মানুষের কাছে পৌঁছায়নি। তার মতে, একটি জনকল্যাণমূলক প্রকল্পও কার্যকরভাবে বাস্তবায়ন করতে না পারা সরকারের ব্যর্থতার পরিচয়।

ভারতের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে ‘পিএম-দক্ষ’ প্রকল্প। এর আওতায় বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ তৈরির কথা রয়েছে।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাদাম বেচি, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি... জীবন সার্থক
২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পি
হেফাজতের নেতৃত্বে কওমিভিত্তিক ৭ দলের ‘সমমনা ইসলামী দল’ জোট গঠন
হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী