নারায়ণগঞ্জে যুবদল নেতা জহির ফকিরকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৫| আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৫
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে জহির ফকির নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার চরহোগলা গ্রামে ফার্মেসি থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।

নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি ওই ইউনিয়নের খরিয়ারচর গ্রামের আবদুর রহমান মাতব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ২০ থেকে ২৫ জনের একটি দল জহিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নে ইসমাইল ও বিল্লাল হোসেনের অভিযোগ, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে স্থানীয় মোবারক হোসেনের সঙ্গে জহিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও মোবারক ও তাঁর লোকজন কয়েকবার জহিরের ওপর হামলা চালান।

তাঁদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে মোবারক ও তাঁর লোকজন ফার্মেসি থেকে বাড়ি ফেরার পথে জহিরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস, নিরাপদ সড়ক গড়ার প্রত্যয়
দেশের বাজারে পতনের পর যে দামে মিলছে স্বর্ণ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১১০ ডলার ছাড়ালো
সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮