সিলেটে ২২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ২০:২৫
অ- অ+

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ছয়টি সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, মহিষ, মদ, বিয়ার, চিনি, মাল্টা, বাসমতি চাল, জিরা, অলিভ অয়েল ও সাবান। এসব পণ্যের আনুমানিক মূল্য ২২ লাখ ৫ হাজার ৭১০ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, সোনারহাট, প্রতাপপুর, নোয়াকোট, দমদমিয়া ও সংগ্রাম সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে।

জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/২১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে নতুন তথ্য কনস্যুলেটের চিঠিতে
১৬০ রানেই অলআউট বাংলাদেশ, ফাইনালে উঠতে দরকার ৪১ রানের জয়
নভেম্বরের প্রথম সপ্তাহে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন যারা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী