পূজামণ্ডপে পুলিশের পোশাকে গান গাওয়ার ভিডিও ভাইরাল, এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ১৯:৫৯
অ- অ+

সিলেট নগরের একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়েছেন এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

ওই পুলিশ সদস্যের নাম উদয়ন ফারুক। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় কর্মরত।

মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি।

তাঁর গান গাওয়ার দৃশ্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাঁকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) উত্তর সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী
সিলেটে ২২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২