আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৭
অ- অ+

দেশের উচ্চশিক্ষার অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (২১ অক্টোবর)। দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ের ভবনগুলোতে ব্যানার স্থাপন, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

১৯৯২ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাস এবং পরদিন গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দেশের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ কমানো এবং জেলা-উপজেলা পর্যায়ে কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।

প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিশেষত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এক লাখেরও বেশি শিক্ষক। দেশের সামগ্রিক উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।

এ পর্যন্ত প্রতিষ্ঠানটি এক কোটিরও বেশি স্নাতক ডিগ্রিধারী তৈরি করেছে। এসব শিক্ষার্থী দেশ-বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।

পরিবর্তনশীল বিশ্বের চাহিদার সঙ্গে তাল মেলানো এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রম আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণের পরিধি বৃদ্ধি, সেশনজট নিরসন ও গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, হবে ছয় লেনের সড়ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
অভিবাসনবিরোধী অভিযানে ৩ লাখের বেশি ভিসা বাতিল ট্রাম্প প্রশাসনের