ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৬, মামলা ৪৯

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ১৪:০৩
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৩৫ জন, তেজগাঁও বিভাগে ৯৬ জন, মিরপুর বিভাগে ১৬৭ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭ হাজার ২১৬ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন এবং ১৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে অর্থনীতি-বিনিয়োগ
মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
দুটি ফ্যান, একটি ফ্রিজ ও বাতি চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ টাকা! বিলিং সহকারী প্রত্যাহার
আলবার্টার গণভোটে কানাডার পক্ষেই জনমত, ট্রাম্পের মিত্রদের পরাজয়