কম্বোডিয়ায় আটক সেই ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ১৪:০৭
অ- অ+

কম্বোডিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের TG-321 ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

দেশে ফেরা ৩০ বাংলাদেশি হলেন— মো. হারুন অর রশীদ, মো. আব্দুল ওয়াদুদ, মো. তারলিব হাসান তিতুল, সুমিত চন্দ্র দাস, রাকিব হোসেন, বাপ্পি দাস, মো. লাবন শেখ, মো. আবদুর রহমান, মো. বিল্লাল হোসেন, মো. মোস্তফা, নূর নবী, মো. ইমন আলী, মো. বারকাতুল্লাহ, মো. রুবেল মিয়া, আলী আহমেদ, জাহিদুল ইসলাম, শামসুল আলম, মো. আবদুর রহমান, আবু জাহের সবুজ, শাওন, নাহিদ ঢালি, রাজু হোসেন, মো. তৈয়ব আলী শেখ, সাইমন ভূঁইয়া, মো. রাশেদুল, মো. আকাশ আহমেদ, মো. শিমুল আলী, আশিকুর রহমান, মো. আলামিন পিকে ও মোহাম্মদ কবির।

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসী কল্যাণ শাখা থেকে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবকে (শ্রম) চিঠি পাঠানো হয়। এতে আটক বাংলাদেশিদের মুক্তি ও দ্রুত দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

বোর্ডের উপপরিচালক (আইআরপি) মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিটি অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পাঠানো হয়। চিঠিতে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আটক বাংলাদেশিদের দ্রুত মুক্ত করে দেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল।

গত ৩ সেপ্টেম্বর কম্বোডিয়ার রাজধানী নমপেন বিমানবন্দরে দেশে ফেরার উদ্দেশ্যে গেলে দেশটির ইমিগ্রেশন পুলিশ ৩২ বাংলাদেশিকে আটক করে। পরে তাঁদের মধ্যে দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জন কম্বোডিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে দালাল চক্র এসব বাংলাদেশিকে কম্বোডিয়ায় নিয়ে যায়। সেখানে তাঁদের অনেককে জোর করে সাইবার স্ক্যামিং বা অনলাইন প্রতারণার কাজে নিয়োজিত করা হয়। কাজ থেকে পালানোর চেষ্টা করলে তাঁদের ওপর নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে।

পরে দেশে ফেরার উদ্যোগ নিয়ে বিমানবন্দরে গেলে অবৈধ অবস্থান ও ইমিগ্রেশন-সংক্রান্ত জটিলতার কারণে তাঁদের আটক করা হয়। দীর্ঘদিন আটক থাকার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে তাঁরা দেশে ফিরলেন।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে অর্থনীতি-বিনিয়োগ
মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
দুটি ফ্যান, একটি ফ্রিজ ও বাতি চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ টাকা! বিলিং সহকারী প্রত্যাহার
আলবার্টার গণভোটে কানাডার পক্ষেই জনমত, ট্রাম্পের মিত্রদের পরাজয়