সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ১২:৪২| আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৩
অ- অ+

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশ স্বাধীন করেছে। এখন সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়ার কাজ করতে হবে।

মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে—এটাই সবার প্রত্যাশা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

তিনি বলেন, ‘আমরা কৃষকদের কৃষিঋণ মওকুফ করেছি। একই সঙ্গে ফ্যামিলি কার্ড চালু করেছি, কৃষক কার্ড ইনশাআল্লাহ চালু করব।’

প্রধানমন্ত্রী বলেন, ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্যও মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের প্রতিটি শ্রেণি, খেটে খাওয়া মানুষ এবং বিভিন্ন পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।

এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুরের পাগলাপীরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সৈয়দপুর থেকে রংপুরগামী সড়কের দুই পাশে নেতাকর্মীসহ সাধারণ মানুষ ভিড় করেন। কয়েক কিলোমিটার সড়কজুড়ে উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়। এ সময় তারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ
এআইকে কাজে লাগিয়ে শতাধিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা
লুটপাট-অগ্নিসংযোগে উত্তপ্ত ফ্রান্স, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ