দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৩
অ- অ+

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। মৃত ব্যক্তির নাম–মোহাম্মদ শাহবাজ (২৬)।

মঙ্গলবার সকালে দক্ষিণ বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার একটি একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ঋণগ্রস্ততা ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহসীন আল মুরাদ বলেন, ওই পাকিস্তানি নাগরিক বাংলাদেশেই বসবাস করতেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন। এ বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য ছিল। এসব কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, শাহবাজ দক্ষিণ বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকের ৩৮ নম্বর বাসার একটি ফ্ল্যাটে থাকতেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বাসার ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দারোয়ান পুলিশকে খবর দিলে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, শাহবাজের বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী
এআইকে কাজে লাগিয়ে শতাধিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা
লুটপাট-অগ্নিসংযোগে উত্তপ্ত ফ্রান্স, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ