দুর্গোৎসবের নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় আনসার-ভিডিপি: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ২০:৫৫
অ- অ+

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে মহাপরিচালক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন। এ সময় তিনি উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা উপহার দেন। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়।

মহাপরিচালক বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন আনসার-ভিডিপি সদস্যরা। যেকোনো বিশৃঙ্খলা বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবহার এবং ‘শারদীয় সুরক্ষা অ্যাপসের’ মাধ্যমে তাৎক্ষণিক সাড়াদান নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর করেছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপগুলোও আনসার-ভিডিপির নিজস্ব মনিটরিং দলের নিবিড় তদারকিতে রয়েছে। এর মাধ্যমে সব পর্যায়ের পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

দায়িত্ব পালনরত সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশনা দিয়ে মহাপরিচালক বলেন, উসকানি, গুজব বা অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

নিরাপত্তার পাশাপাশি মানবিক সেবায়ও আনসার-ভিডিপি সদস্যরা ভূমিকা রাখছেন উল্লেখ করে তিনি বলেন, পূজামণ্ডপে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, বয়স্ক দর্শনার্থীদের সহযোগিতা এবং শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা কাজ করছেন। পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা, নারী উত্ত্যক্ত করা এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় দায়িত্ব পালন করছেন।

ধর্মীয় সম্প্রীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার-ভিডিপির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পতিত সরকারের আমলে আলেমদের অকথ্য নির্যাতন করা হতো: রাষ্ট্রপতি
দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি
তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার
টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২