আজ থেকে টানা পাঁচ দিন ব্যাংক-শেয়ারবাজার বন্ধ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪২
অ- অ+

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। পূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বিরতি চলবে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত। আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ও শেয়ারবাজারে লেনদেন শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা চালু থাকবে।

ব্যাংক বন্ধ থাকায় দেশের দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ সময়ে লেনদেন বন্ধ থাকবে।

তবে পূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, দুর্গাপূজার ছুটির সমন্বয়ে গত শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গোৎসবে আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ২৬
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
দুর্গাপূজার নিরাপত্তা দেখতে মণ্ডপে মণ্ডপে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি