বিএনপি জন্মলগ্ন থেকেই অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী: সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ২০:৩২
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার প্রতিষ্ঠালগ্ন থেকেই অসাম্প্রদায়িক চেতনা, রাজনৈতিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্যে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন মাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

​মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরে গনেশতলা (রায় সাহেব বাড়ি) বারোয়ারি সমিতি দূর্গা মন্দির ও রামকৃষ্ণ আশ্রমে দূর্গা পূজা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশ সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপদ আশ্রয়স্থল। বিএনপি কোনোদিনই ধর্মভিত্তিক বিভাজনের নীতিতে বিশ্বাস করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি যখন আত্মপ্রকাশ করে, তখন থেকেই এই দলের মূল দর্শন ছিল অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম এবং বাংলাদেশি জাতীয়তাবাদ। দলের শুরু থেকেই সর্বস্তরের মানুষের অধিকার রক্ষায় বিএনপি কাজ করে আসছে। বিএনপি যা বিশ্বাস করে, সেটা বলে, আর যা বলে সেটা বাস্তবায়ন করে।

​তিনি আরও উল্লেখ করেন যে, বহুদলীয় গণতন্ত্রের সুরক্ষায় এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের কল্যাণ নিশ্চিত করতে বিএনপির নীতি ও দর্শন অত্যন্ত পরিষ্কার। অসাম্প্রদায়িক চেতনাকে হৃদয়ে ধারণ করেই বিএনপি আগামীতে বাংলাদেশকে একটি প্রগতিশীল, নিরাপদ ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, যুব দলের সভাপতি একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম রেজা ছাত্রদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, রায় সাহেব বাড়ি লোকনাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মানবেন্দ্র দাস মনোজ, গনেশতলা বারোয়ারি সমিতির সভাপতি সুশীল দাস, সাধারণ সম্পাদক বাপ্পী কুন্ডু প্রমুখ।

(ঢাকা টাইমস/২০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন
ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫
বাংলাদেশ একটি সাম্য ও সম্প্রীতির দেশ: স্বাস্থ্যমন্ত্রী
পালিয়ে যাওয়া স্বৈরাচার অর্থ দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা ছড়াচ্ছে: তারেক রহমান