ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ২০:০৩
অ- অ+

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের সমর্থকদের অন্তত ২০টি বসতঘর ও ৫টি দোকান ঘরে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত কাশিপুর গ্রামের দুটি গ্রুপ থেমে থেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলায় ওই গ্রামের রেজাউল ইসলাম নামের এক প্রভাবশালী ব্যক্তি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। গত স্থানীয় নির্বাচনের পর রেজাউল ইসলামসহ তার সমর্থকরা বাড়ি ঘরে ফিরতে শুরু করে। এতে স্থানীয় মখলেছ হোসেনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মকলেছ হোসেনের সঙ্গে রেজাউল ইসলামের বিরোধ সৃষ্টি হয়। উভয় পক্ষের সমর্থকরা পূর্ববিরোধের জেরে সোমবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার সকাল থেকে উভয়পক্ষের লোকজন থেমে থেমে মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, দুপুরের পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ বা মারামারির ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকা টাইমস/২০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি জন্মলগ্ন থেকেই অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী: সমাজকল্যাণ মন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন
বাংলাদেশ একটি সাম্য ও সম্প্রীতির দেশ: স্বাস্থ্যমন্ত্রী
পালিয়ে যাওয়া স্বৈরাচার অর্থ দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা ছড়াচ্ছে: তারেক রহমান