অটোরিকশায় 'কিউআর কোড' চালুর উদ্যোগ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ২৩:৫২| আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০০:২৯
অ- অ+

ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কিউআর কোড ব্যবহারের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগ। এ বিষয়ে অটোরিকশার মালিকদের সঙ্গে সমন্বয় সভা করেছে বিভাগটি।

মঙ্গলবার দুপুর ১২টায় ট্রাফিক তেজগাঁও বিভাগের কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাটারিচালিত অটোরিকশার আধুনিকায়ন, কিউআর কোড ব্যবহারের পরিকল্পনা এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অটোরিকশার মালিকেরা তাদের বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা ও বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন। তাদের বক্তব্য শোনার পাশাপাশি কিউআর কোড ব্যবহারের পরিকল্পনা এবং এ-সংক্রান্ত কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রস্তাবিত কর্মপরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। অটোরিকশা ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
ময়মনসিংহ রেঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে: ডিআইজি
চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে প্রধানমন্ত্রী
ঝিনাইদহে মাদ্রাসায় গাছের চারা রোপণ