বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ১০:০৭
অ- অ+

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস নেমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আসন্ন মুদ্রানীতি নির্ধারণী বৈঠককে কেন্দ্র করে সুদের হারের বিষয়ে নতুন ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মূল্যবান এই ধাতুর বাজারে দরপতন অব্যাহত রয়েছে। খবর রয়টার্সর’।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) এশিয়ার প্রাথমিক লেনদেনে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১৫ ডলার ৫০ সেন্টে নেমে আসে। এর আগের দিন বুধবার স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৪ হাজার ১০৪ ডলার ৩৩ সেন্টে দাঁড়ায়, যা ১৫ অক্টোবরের পর সর্বনিম্ন।

এদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্যও কমেছে। বৃহস্পতিবার এর দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩২ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে।

বাজারসংশ্লিষ্টদের নজর এখন আগামী ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ফেডের মুদ্রানীতি নির্ধারণী বৈঠকের দিকে। একই সঙ্গে আগামী সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্যের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। দেশটির মূল্যস্ফীতির গতিপ্রকৃতি বুঝতে ফেড এই সূচককে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। কেন্দ্রীয় ব্যাংকটির লক্ষ্য মূল্যস্ফীতির হার ২ শতাংশে নামিয়ে আনা।

রয়টার্সের জরিপে অংশ নেওয়া প্রায় সব অর্থনীতিবিদ মনে করছেন, অক্টোবরের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে ফেড। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে সুদের হার বাড়ার সম্ভাবনা ১৬ শতাংশ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। অন্যদিকে, ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা তারা ৯০ শতাংশ ধরে নিচ্ছেন।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব পড়ে। কারণ, স্বর্ণে বিনিয়োগ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। তখন বিনিয়োগকারীদের কাছে সুদ পাওয়া যায় এমন সম্পদ তুলনামূলক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বৃহস্পতিবার স্পট মার্কেটে রুপার দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ ডলার ৩৩ সেন্টে নেমেছে। একই সময়ে প্লাটিনামের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬০৯ ডলার ৯৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৮ ডলার ৫২ সেন্ট হয়েছে।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নফস কী, কোরআনে কী বলা হয়েছে? প্রবৃত্তি নিয়ন্ত্রণের উপায়
বিশ্বজুড়ে সাইবার হামলা, বিভিন্ন দেশে ওয়েবসাইট বন্ধ
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর নির্দেশ আদালতের, ১ নভেম্বরের মধ্যে আবেদন শুরু
আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস, নিরাপদ সড়ক গড়ার প্রত্যয়