হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ১৪:১৯
অ- অ+

হেলিকপ্টারে করে সুন্দরবনের আকরাম পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আকাশপথে সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সুন্দরবন পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।

সুন্দরবন পরিদর্শন শেষে নলিয়ান থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সরকারি কর্মসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার কথা রয়েছে তার।

দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর।

সুন্দরবন, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখছেন প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’, ভাইরাল ইউএনও
বাদাম বেচি, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি... জীবন সার্থক
২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পি
হেফাজতের নেতৃত্বে কওমিভিত্তিক ৭ দলের ‘সমমনা ইসলামী দল’ জোট গঠন