হেফাজতের নেতৃত্বে কওমিভিত্তিক ৭ দলের ‘সমমনা ইসলামী দল’ জোট গঠন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ১৪:৫২
অ- অ+

হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছে কওমিভিত্তিক সাতটি ইসলামী দল। এ প্ল্যাটফর্মের আওতায় একসঙ্গে কাজ করতে একমত হয়েছে দলগুলো।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় সাতটি ইসলামী দলের বৈঠক শেষে এ তথ্য জানান হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।

তিনি বলেন, ‘সমমনা ইসলামী দল’ প্ল্যাটফর্মে সাতটি দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে যেসব দল অন্য কোনো জোটে রয়েছে, তারাও সেই জোট ছেড়ে নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

সাজিদুর রহমান জানান, আগামী ৫ ডিসেম্বর সাতটি দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে হেফাজতে ইসলাম ভূমিকা রাখছে। তবে হেফাজতে ইসলাম নিজস্ব নির্দলীয় ভূমিকা অব্যাহত রাখবে।

নতুন এ প্ল্যাটফর্মে থাকা সাতটি দল হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’, ভাইরাল ইউএনও
বাদাম বেচি, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি... জীবন সার্থক
২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পি
মোদি সরকারের বিদায়ঘণ্টা বাজছে, ঝোলা গোছানোর সময়: জয়রাম রমেশ