ইতালির নাগরিকদের সৌদি আরব ছাড়ার পরামর্শ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৩
অ- অ+

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার জন্য তার দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে ইতালি। একই সঙ্গে সৌদি ভূখণ্ডের বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

ইতালীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ অক্টোবর) হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় এই পরামর্শ দেয়। পাশাপাশি সৌদি আরবের পরিবর্তে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের কথা বলা হয়েছে।

ইতালি তার নাগরিকদের জরুরি প্রয়োজনে সৌদি আরবের অভ্যন্তরে কিংবা দেশটির সীমান্ত পেরিয়ে যাতায়াতের ক্ষেত্রে আকাশপথের বিকল্প পরিবহণ ব্যবহারের পরামর্শ দিয়েছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে অবস্থানরত ইতালীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলেছে। জরুরি পরিস্থিতিতে নিরাপদ স্থানে অবস্থান করে বাইরে বের না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া সামরিক ও নিরাপত্তা স্থাপনা, জ্বালানি অবকাঠামো, পরিবহনকেন্দ্র এবং সামরিক তৎপরতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কাছাকাছি না যাওয়ার জন্য নাগরিকদের সতর্ক করেছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী এলাকাগুলোতে যাতায়াতের বিষয়ে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হুথিদের ছোড়া ১১ দ্রোন ও ১ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হবে না
আবহাওয়া কেমন থাকবে আজ