আবহাওয়া কেমন থাকবে আজ

আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে
আবহাওয়া অফিস। দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
এদিকে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি শক্তিশালী হওয়ার সম্ভাবনাও রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













