সৌদিতে দণ্ডপ্রাপ্ত আরও ২০ বাংলাদেশির সাজা নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ২৩:১১
অ- অ+

সৌদি আরবের বিভিন্ন কারাগারে দণ্ডপ্রাপ্ত আরও ২০ বাংলাদেশি প্রবাসীর অপরাধ ও সাজা সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর তাঁদের পরিণতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কনস্যুলেট সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জেদ্দা কনস্যুলেটের আওতাধীন কারাগারগুলোতে থাকা ২ হাজার ৪৬১ জন বাংলাদেশি বন্দির একটি তালিকা বাংলাদেশ মিশনে পাঠায়। তালিকায় বন্দিদের নামের পাশে মামলার অগ্রগতি ও রায়ের তথ্য থাকার কথা ছিল। তবে ২২ জনের ক্ষেত্রে ‘রায়ের সারসংক্ষেপ’ অংশটি ফাঁকা রাখা হয়। তাঁদের নামের পাশে শুধু ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা ছিল।

তালিকাটি পর্যালোচনার পর নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসে। তাঁদের নামও ওই তালিকায় ছিল। এ ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এরপর তালিকায় থাকা বাকি ২০ জনের অপরাধ, সাজা ও পরিণতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

এ পরিস্থিতিতে গত ১৯ অক্টোবর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেদ্দা শাখায় আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি পাঠায় বাংলাদেশ কনস্যুলেট।

চিঠিতে বলা হয়, প্রবাসীদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়া এবং তাঁদের আইনি অধিকার নিশ্চিত করার স্বার্থে ওই ২০ জনের বিরুদ্ধে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ বিবরণ জানা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ করে রায়ের সারসংক্ষেপ সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যাসহ সাত মামলার আসামি কিশোর গ্যাং নেতা কেন্তা ফিরোজ গ্রেপ্তার
মোহাম্মদপুরে কুখ্যাত ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার
কক্সবাজারে সৈকতে সর্বশেষ নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৫
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ যুবক