সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ১৭:৪৮
অ- অ+

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার গভীর রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত আলম শেখের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

তিনি বলেন, নিহতের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ ঘটনায় একজনকে আটকের তথ্য জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার মূল হোতাকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা করা হবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত ১১টার দিকে আলম শেখ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের সন্দেহ হয়, তিনি শিশু চুরি করতে এসেছেন।

পরে শিশুদের স্বজনরা তার কাছে হাসপাতালে আসার কারণ জানতে চান। তবে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

একপর্যায়ে কয়েকজন ব্যক্তি আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নিয়ে যান এবং বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে হেরোইনসহ গ্রেপ্তার ১
খালেদা জিয়ার মতো আমিও বিনা বিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম
ডেঙ্গুতে এক দিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১২ জন
মিরপুরের শীর্ষ সন্ত্রাসীদের হয়ে চাঁদা আদায়, গ্রেপ্তার তিন ভাই