দেশের ইতিহাসে এই প্রথম বিশৃঙ্খলা ছাড়াই দুর্গোৎসব অনুষ্ঠিত হলো: প্রতিমন্ত্রী শাহে আলম

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ১৬:১৩
অ- অ+

দেশের ইতিহাসে এই প্রথম কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে গেল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, বাংলাদশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি আলাদা অঞ্চলে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছেন।

বৃহস্পতিবার বগুড়ার হোটেল মম-ইনের অডিটোরিয়ামে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‌‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম।

মীর শাহে আলম বলেন, বিগত নির্বাচনে একটি গোষ্ঠী হিন্দু ধর্মের ভাইদের পকেটের লোক মনে করত। সেখান থেকে তারা বের হয়ে এসে আমাদের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে, আমাদের বিশ্বাস করেছে। সেই বিশ্বাসের প্রতিফলন হিসেবে সারা বাংলাদেশে প্রায় ১২০০ অতিরিক্ত পূজামণ্ডপে দুর্গোৎসব পালন হয়েছে। এটা আমাদের জন্য কাঙ্ক্ষিত বিষয়।

তিনি বলেন, তারা আমাদের প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। সেই আস্থা ও বিশ্বাসের মূল্য তারেক রহমানের জনগণের সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষদের আমরা দিতে পেরেছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশাসন এবং বিএনপির লোকজন একত্রিতভাবে পূজামণ্ডপগুলো পাহারা দিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশে তাদের এই বড় দুর্গোৎসবকে আমরা সমাপ্ত করতে পেরেছি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
ইউনিসেফের প্রকল্পে চাকরির প্রলোভনে হাজারো প্রার্থীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
দুর্গাপূজার প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা আনসার-ভিডিপির, ১৩১ ঘটনায় ব্যবস্থা