চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

রাজধানীর আদাবরে সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়া এবং ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে মো. নয়ন হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামি আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক।
বুধবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন।
অভিযোগ রয়েছে, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ভবনমালিকের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নয়ন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ডিবি পুলিশ নয়নকে গ্রেপ্তার করেছে বলে তিনি শুনেছেন। তবে তাকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












