জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ১৭:১৮
অ- অ+

জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী এলাকায় একটি প্রাইভেটকার থেকে ২১৫ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর রাতে ঢাকা-রৌমারী মহাসড়কের মধ্যেরচর এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। এসময় মাদক বহনকারী প্রাইভেটকার চালক ও মাদকের ক্রেতাকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— প্রাইভেটকার চালক আলাল মিয়া (৪৫) ও রিপন সাহা (৪৩)। আটক আলাল মিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোটমিল এলাকার আব্বাস আলীর ছেলে ও রিপন সাহা টাঙ্গাইল সদরের কলেজ পাড়া এলাকার রাম চন্দ্র সাহার ছেলে।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে রৌমারী থেকে একটি প্রাইভেটকারে মাদকের চালান গাজীপুরে নিয়ে যাওয়া হবে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামালপুর-৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা রৌমারী-ঢাকা সড়কের মধ্যের চর এলাকায় অবস্থান নেন। পরে বৃহস্পতিবার ভোর রাতে প্রাইভেটকারটি বিজিবির চেক পোস্ট অতিক্রম করার সময় বিজিবি গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির পর প্রাইভেটকারে থাকা ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

মাদকের চালানটি ঢাকায় নেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার দুপুরে প্রাইভেটকার সহ মাদক ও আটককৃতদের দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়ার ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩শ টাকা।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

(ঢাকা টাইমস/২২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার মতো আমিও বিনা বিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম
ডেঙ্গুতে এক দিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১২ জন
মিরপুরের শীর্ষ সন্ত্রাসীদের হয়ে চাঁদা আদায়, গ্রেপ্তার তিন ভাই
সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা