রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার মাদক কারবারি, বাড়িতে মিলল প্রায় ১২ লাখ টাকা

রাজশাহী মহানগরীর কাটাখালীতে পৃথক অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে কাটাখালী থানার এমাদপুর গ্রামে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ (৪৪) নামের এক ব্যক্তিকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৩ হাজার ২১০ টাকাসহ গ্রেপ্তার করে আরএমপির বিশেষ মাদকবিরোধী দল। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে
আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক পালিয়ে যান। পরে গ্রেপ্তার আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মানিকের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তাঁর বসতবাড়িতে টাইলসের নিচে বিশেষ কৌশলে ড্রাম দিয়ে তৈরি করা গোপন জায়গায় একটি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ৩ হাজার ৭০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মুঠোফোন জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মানিক দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও দণ্ডবিধিতে বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মাদক মামলা, তিনটি দণ্ডবিধির মামলা ও একটি অস্ত্র আইনের মামলা।
অন্যদিকে, গ্রেপ্তার আবুল কালাম আজাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরএমপি জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ঢাকা টাইমস/২২অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













