হত্যাসহ সাত মামলার আসামি কিশোর গ্যাং নেতা কেন্তা ফিরোজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ২৩:৫৯
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত ফিরোজ ওরফে কেন্তা ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোহাম্মদপুর থানার ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য জানিয়েছেন।

থানা পুলিশ বলছে, কেন্তা ফিরোজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, দলবদ্ধভাবে হামলা, মারামারি, চুরি, চাঁদাবাজি ও মাদকদ্রব্যসংক্রান্ত অভিযোগ রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।

ওসি জানান, গ্রেপ্তার ফিরোজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’, সরাইল থানার ওসিকে রুমিন ফারহানা
মোহাম্মদপুরে কুখ্যাত ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার
সৌদিতে দণ্ডপ্রাপ্ত আরও ২০ বাংলাদেশির সাজা নিয়ে ধোঁয়াশা
কক্সবাজারে সৈকতে সর্বশেষ নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৫