খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ২১:৪৯
অ- অ+

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর জিন্নাপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাপাড়ার সড়কে দুর্বৃত্তরা খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

(ঢাকা টাইমস/২২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ যুবক
শ্রীপুরে মাদরাসাছাত্রীকে আখক্ষেতে ধর্ষণের অভিযোগ
দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত
বিয়ের প্রলোভনে ধর্ষণ, মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা