মোহাম্মদপুরে কুখ্যাত ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের বোটঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতেই মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা এ তথ্য জানান।
পুলিশ জানায়, জাওরা রাব্বি ও ভান্ডারি ইমনের নেতৃত্বে পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। রাতে মোহাম্মদপুরের বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দিদারের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকায়। তিনি মোহাম্মদপুরের কাটাসুরের নামার বাজার এলাকায় থাকতেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












