২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হবে না

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩
অ- অ+

আগামী ২৯ অক্টোবর উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিজ্ঞপ্তি ছড়িয়েছে, সেটি পুরোপুরি অসত্য, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই দিন এইএচএসসির ফল প্রকাশিত হবে না। এই তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক জরুরি গণবিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সূচি সংক্রান্ত সামাজিক মাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া। এর সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ড বা অন্য কোনো শিক্ষা বোর্ডের বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই। শিক্ষা বোর্ডগুলো এখনও ফল প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করেনি।

পরীক্ষা গ্রহণ কিংবা ফলাফল সংক্রান্ত যেকোনো দাপ্তরিক সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়ে থাকে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো অপ্রমাণিত তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করা কিংবা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হুথিদের ছোড়া ১১ দ্রোন ও ১ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির
ইতালির নাগরিকদের সৌদি আরব ছাড়ার পরামর্শ
আবহাওয়া কেমন থাকবে আজ
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৮, আহত অর্ধশত