মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, তিনজন নিহত
ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৬, ১৫:৪৫| আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৬:০৩

ফরিদপুরের মধুখালী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ তিনজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। আমরা উদ্ধার কাজ চালাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












