হঠাৎ অসুস্থ বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা, হাসপাতালে দুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩০
অ- অ+

বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু ও মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আব্দুল আউয়াল মিন্টু হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। অন্যদিকে, ড. আব্দুল মঈন খান ও মিজানুর রহমান মিনুর চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তিন নেতার পরিবারের সদস্য, দল ও সরকারের পক্ষ থেকে তাঁদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যার জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নেন। মঈন খানের পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

অন্যদিকে, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বুধবার হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে তাকে রাজশাহী থেকে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থানান্তর করা হয়।

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিএনপির আরেক নেতা ও মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি বাসায় ফিরেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি, দাম চড়া
নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি, অন্যদের কে কোন পদে
ইলহান ওমরকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প
কালীগঞ্জে আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত