কালীগঞ্জে আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৭
অ- অ+

গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে গাড়িচাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন– কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০) ও কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৪৫)। রফিকুল ইসলাম এলাকায় রফিক মোল্লা নামে পরিচিত। তাঁর বাড়ি উপজেলার তুমুলিয়া এলাকায়। তাঁর বাবার নাম মৃত ওয়াজ উদ্দিন মোল্লা।

আহত দুই পুলিশ সদস্য হলেন এসআই জাবেদ ওমর ও কনস্টেবল মো. রাব্বি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত তিনটার দিকে কালীগঞ্জের মাধক্ষার বাড়ি এলাকার ওহিদ মোল্লা নামের এক ব্যক্তিকে আটক করতে অভিযান চালায় পুলিশের একটি দল। তাঁকে আটক করে থানায় ফেরার পথে পুলিশ সদস্যরা শ্রমিক কলেজের সামনে পৌঁছান। সেখানে এসআই মিজানুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা বিএনপি নেতা রফিকুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন।

এ সময় দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হন। গুরুতর আহত হন পুলিশের তিন সদস্য।

পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার পর পুলিশের অভিযানে আটক ওহিদ মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় পুলিশের এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। ঘাতক গাড়িটি শনাক্ত ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি, দাম চড়া
নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি, অন্যদের কে কোন পদে
ইলহান ওমরকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প
হঠাৎ অসুস্থ বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা, হাসপাতালে দুজন