রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৭৭ আসামি গ্রেপ্তার, সবচেয়ে বেশি মিরপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৬, ১৪:৪৫| আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৫:০৭
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৩৪টি মামলা হয়েছে।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে থাকা তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৬১ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে গোয়েন্দা (ডিবি) বিভাগ গ্রেপ্তার করেছে তিনজনকে।

অভিযানকালে ৪৩৬টি ইয়াবা ট্যাবলেট, চার বোতল বিদেশি মদ, সাতটি মুঠোফোন ও নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে বোতল নিক্ষেপ
দুই পা হারিয়ে ৮ মাস গর্তে লুকিয়ে, যেভাবে বেঁচে ফিরলেন ইউক্রেনীয় সেনা
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে
ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর