বিনামূল্যে গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৬, ১৮:০৩

দর্শকদের জন্য মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নির্ধারিত গ্যালারিতে বসে বিনামূল্যে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট উপভোগ করার বিশেষ সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
ক্রিকেটপ্রেমীদের জন্য শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে ১ম টেস্টের পাঁচ দিন (২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর) বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।
উল্লেখ্য, এই বিশেষ ব্যবস্থা গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল ও মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি বা হসপিটালিটি এরিয়ার জন্য প্রযোজ্য নয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













