মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৬, ২২:১৩| আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ২২:১৩
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম– কামরুল ইসলাম সুমন (৩৮)। তিনি মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এসব তথ্য জানান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় অভিযান চালানো হয়। এসময় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
গেন্ডারিয়ার সেই ঘুণ্টিঘর এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮
বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
পাবনায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসায় আগুন