মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩| আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪
অ- অ+

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্বৃত্তদের গুলির ঘটনায় আসিফ আকবরের কোনো ক্ষতি হয়নি। তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার ৪ মোবাইল
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
ঢাকাসহ আশপাশের এলাকায় শুষ্ক থাকবে আবহাওয়া
শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়