ছুটি শেষে আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ১৯:৩৪
অ- অ+

অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত ১৬ সেপ্টেম্বর থেকে আজ ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

হাইকোর্ট বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৫৭টি বেঞ্চের মধ্যে দুইজন বিচারপতির সমন্বয়ে ৩৮টি (দ্বৈত) বেঞ্চ ও একজন বিচারপতির ১৯ টি (একক) বেঞ্চ রয়েছে।

অবকাশকালীন ছুটির পর আগামীকাল প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এ উপলক্ষে কাল ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১নং কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। নতুন বেঞ্চে কাল বেলা আড়াইটায় হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকার প্রশংসা করলেন মহাপরিচালক
পল্লবীতে পুলিশের চেকপোস্টে পালানোর চেষ্টা, পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত