গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ১৬:৫৪| আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৭:২৪
অ- অ+

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সদর থানার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে বেশ কয়েকজন শেখ হাসিনার পক্ষে মিছিল করছিলেন। পুলিশ বাধা দিতে গেলে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে সদর থানার এসআই ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

ওসি আরও জানান, পরে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা পুলিশ সদস্যদের ধাওয়া দিলে তারা গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।

আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অসুস্থ হাজতিকে ঢামেকে নেওয়ার পর মৃত ঘোষণা
সাবেক সংসদ সদস্য ও সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন
স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার, আসছে রোবটিক সার্জারি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
ছয় মাসেই ভাঙল পুনঃখনন খাল, ফেরত ৬৪ লাখ টাকা