মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ১৪:১৫
অ- অ+

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের মতো গর্হিত ঘটনা রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন ধর্মমন্ত্রী। অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যেন এ ধরনের নিন্দনীয় ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এ সময় ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য দিতে হবে। সমাজে ইমামদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তাই সামাজিক অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা তৈরিতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এ সময় ইমাম সমিতির নেতারা বেতন-ভাতা বৃদ্ধি এবং নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয় তুলে ধরেন।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে বাতিল হতে পারে ভিসা, সতর্ক করল ঢাকার দূতাবাস
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দূতাবাসের
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা