ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪, মামলা ৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ১২:২২
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৮৭ জন, মতিঝিল বিভাগ ৭৮ জন, তেজগাঁও বিভাগ ১১০ জন, মিরপুর বিভাগ ২০৬ জন, গুলশান বিভাগ ৭৮ জন, উত্তরা বিভাগ ৩২ জন, এসআরইউ বিভাগ ৪ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ২৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, ১টি মোটরসাইকেল, ১টি অটোরিক্সা (৪টি ব্যাটারিসহ), নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, ৮টি খাতা ও গাঁজা ভর্তি কলকীসহ কাটার উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত
সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল জনতা ব্যাংকের ওয়েবসাইট
জামায়াত নেতাকর্মীদের বাধা, মেয়ে ও দুই বোনের খোঁড়া কবরে দাফন হল মুক্তিযোদ্ধার
প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি