ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু, বাঁচানো গেল না তরুণ ক্রিকেটার হৃদয়কে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ১৪:৪১
অ- অ+

চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। শনিবার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মেহেদী হাসান হৃদয় অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ২ জুলাই বিসিবির কার্যালয়ে হৃদয়ের বাবার হাতে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও ক্রিকেটসংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সম্ভাবনাময় একজন ক্রিকেটারের এমন অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাশতা কম দেওয়ার বিরোধে মারধর, ৯ দিন পর মারা গেলেন অন্তঃসত্ত্বা গৃহবধূ
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে বাতিল হতে পারে ভিসা, সতর্ক করল ঢাকার দূতাবাস