জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, ২০:৪৯
অ- অ+

জাতীয় শরীর গঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিযোগিতায় ৯টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ মোট ২৩টি পদক জিতেছেন বাহিনীর প্রতিযোগীরা।

২৬ থেকে ২৮ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা। বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের আয়োজনে এতে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বিভিন্ন জেলা দল, বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন জিম ও শরীর গঠন প্রতিষ্ঠানের ১৪৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ৩০০-এর বেশি প্রতিযোগী অংশ নেন। মোট ১২টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে আনসার ও ভিডিপির সদস্যরা নিজেদের শারীরিক সক্ষমতা, পেশির গঠন, নৈপুণ্য ও প্রস্তুতির পরিচয় দেন। তাঁদের সম্মিলিত পারফরম্যান্সে পদক তালিকায় শীর্ষস্থান অর্জন করে বাহিনীটি।

আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জাতীয় পর্যায়ের এ অর্জন বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও নিয়মিত ক্রীড়াচর্চার প্রতিফলন বলে জানিয়েছে বাহিনী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যাংক খাতে স্বস্তি ফিরতে শুরু করেছে: অর্থ উপদেষ্টা
বিএনপির উন্নয়নের ট্রেন যাত্রা শুরু করেছে: এমপি জিন্নাহ কবির
বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন আট বিশিষ্ট ব্যক্তি
‘পৃ‌থিবীর কো‌নো শক্তি নেই শেখ হা‌সিনাকে দে‌শে ফেরা‌তে পা‌রে’