যাত্রীদের নিরাপত্তায় মেট্রো স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৮
অ- অ+

যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে ঢাকা মেট্রোরেলের সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশির ব্যবস্থা আরও কার্যকর করতে এসব আধুনিক নিরাপত্তাযন্ত্র স্থাপন করা হবে।

এ লক্ষ্যে নিরাপত্তাসংক্রান্ত যন্ত্রপাতি সংগ্রহের জন্য ইতোমধ্যে অনলাইন দরপত্র আহ্বান করেছে ডিএমটিসিএল। প্রতিষ্ঠানটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান গত ১৯ অক্টোবর এ বিষয়ে ই-দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধনের মাধ্যমে দরপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দরপত্রসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা ই-জিপি পোর্টাল এবং সংশ্লিষ্ট হেল্পডেস্ক থেকে জানা যাবে।

এদিকে, একই বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সরঞ্জাম ও ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় ডিপোতে স্থাপিত লো-ভোল্টেজ ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও তদারকি করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরের টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত
যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্টে বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতায় তরুণীরা
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভানুয়াতু দ্বীপপুঞ্জে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম