আসিফ আকবরের গাড়িতে গুলি: পুলিশ জানাল যে তথ্য

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪২| আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৪
অ- অ+

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজারের বিশাল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন গণমাধ্যমকে জানান, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সময় গাড়িতে কেউ ছিলেন না। আসিফ আকবর তখন বিশাল মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে অবস্থান করছিলেন। গুলির শব্দ শুনে তিনি নিচে নেমে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

পুলিশ জানায়, আসিফ আকবর নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। তবে তাৎক্ষণিকভাবে তিনি কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য বা সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারেননি।

ঘটনার পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করলেও প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে, অভিযোগের বিষয়ে পুলিশকে আসিফ আকবর জানিয়েছেন, এ বিষয়ে পরে দেখবেন। তবে কী কারণে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
লালনগীতির বৈচিত্র্য ও বাংলা গানে তার প্রভাব
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার ৪ মোবাইল