যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে বাতিল হতে পারে ভিসা, সতর্ক করল ঢাকার দূতাবাস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ১৫:০৯
অ- অ+

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ গ্রেপ্তার হলে তার ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

আজ শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে ঢাকার মার্কিন দূতাবাস এ সতর্কবার্তা দিয়েছে।

বার্তায় বলা হয়, আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ গ্রেপ্তার হলে ভবিষ্যতে সে দেশের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন বলেও জানিয়েছে মার্কিন দূতাবাস।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা নিহত
প্রধানমন্ত্রীর জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশা
নাশতা কম দেওয়ার বিরোধে মারধর, ৯ দিন পর মারা গেলেন অন্তঃসত্ত্বা গৃহবধূ
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের