ফিলিপাইনে প্রশিক্ষণের সময় দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ১৬:৫৯
অ- অ+

ফিলিপাইনে প্রশিক্ষণের সময় সামরিক বাহিনীর দুটি বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার বিকালে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত একটি বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত দুটি বিমানই এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান। বিমান দুটি ফার্নান্দো বিমানঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় চার পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান বাহিনীর সব এসএফ-২৬০ মডেলের বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ক্যাপিনগুইয়ান।

সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনের সামরিক বাহিনীর বিমানে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। এর আগে চলতি বছরের মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় এসএফ-২৬০ মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অসুস্থ হাজতিকে ঢামেকে নেওয়ার পর মৃত ঘোষণা
সাবেক সংসদ সদস্য ও সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন
স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার, আসছে রোবটিক সার্জারি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
ছয় মাসেই ভাঙল পুনঃখনন খাল, ফেরত ৬৪ লাখ টাকা