দিনাজপুরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ১৮:১০
অ- অ+

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ও ব্যবস্থাপনায় দিনাজপুর সদর উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান তহবিল থেকে নগদ অর্থ ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

​

শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপজেলার ৩৭টি অসচ্ছল পরিবারের মাঝে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানপ্রাপ্ত উপকারভোগীদের হাতে চেক তুলে দেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

​

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন এবং দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মামুনুর রশিদ কচি।

​অনুষ্ঠানে বক্তব্যকালে প্রধান অতিথি এমপি জাহাঙ্গীর আলম বলেন, অসহায় ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের পুনর্বাসনে সমাজসেবা অধিদপ্তর নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই বিশেষ আর্থিক সহায়তা দরিদ্র পরিবারগুলোকে সাময়িকভাবে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে এবং পরবর্তীতে স্বাবলম্বী হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(ঢাকা টাইমস/২৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা
প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ
বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন
গুজব ও অপপ্রচার ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান