জাতীয় যুবশক্তির ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন  

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ২১:০৪
অ- অ+

জাতীয় যুবশক্তির ঝিনাইদহ জেলা শাখার নবগঠিত আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. শাহিনুর রহমানকে আহ্বায়ক এবং শাওন আহমেদকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবশক্তি। নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মো. হামিদ পারভেজ মিয়া।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্র অনুযায়ী, ২৩ অক্টোবর ঝিনাইদহ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় যুবশক্তি ঝিনাইদহ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিযর যুগ্ম আহ্বায়ক সাইফ সৌরভ, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান আশিক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৃষ্টি শেখ, যুগ্ম সদস্য সচিব হৃদয় আহমেদ, মুখ্য সংগঠক মো. হুমায়ুন কবির, সিনিয়র সংগঠক ইনারুল ইসলাম ও দপ্তর সম্পাদক সোহাগ হোসেন।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আংশিক আহ্বায়ক কমিটির দায়িত্বশীলদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিতে হবে।

এক অভিনন্দন বার্তায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. হামিদ পারভেজ মিয়া নবগঠিত কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ সব দায়িত্বশীলকে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার যুবসমাজকে সংগঠিত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ আরও গতিশীল হবে। তিনি আরও বলেন, শিক্ষা, মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। সংগঠনের দায়িত্বশীলদের মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি নবগঠিত কমিটির সকল সদস্যের সফলতা কামনা করেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

(ঢাকা টাইমস/২৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—ফেসবুক পোস্টে এসিল্যান্ড
সৌদির চার শহরে সতর্কতা জারি
বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকার প্রশংসা করলেন মহাপরিচালক