চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন, পুড়েছে দুই লাখ টাকার আসবাবপত্র

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ২০:২৪
অ- অ+

চাঁদপুরের বাগাদী গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র পুড়ে গেছে।

শুক্রবার দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টায় সদর উপজেলার বাগাদি ইউনিয়নের গ্রামীণ ব্যাংক বাগাদী শাখায় এই নাশকতার ঘটনা ঘটে।

এ বিষয়ে শনিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।

​তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ভবনের দ্বিতীয় তলার আবাসিক কক্ষগুলোতে রাত আনুমানিক ৩টায় জানালার গ্লাস ভেঙে ভেতরে কাঁচের বোতল জাতীয় কিছু নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাংকের ভেতরের আসবাবপত্র, কাপড়চোপড় ও ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়। তবে ব্যাংকের মূল্যবান কোন কাগজপত্র ক্ষয়ক্ষতি হয়নি।

​ঘটনা সম্পর্কে গ্রামীণ ব্যাংক শাখার অফিস সহকারী ও নৈশ প্রহরী নিত্য হাওলাদার জানান, রাতের বেলা হঠাৎ করেই জানালা দিয়ে আগুন ছড়াতে দেখে দ্রুত বাইরে বের হয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে ৯৯৯ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

​এদিকে, ঘটনার খবর পেয়ে শনিবার বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ, সেকেন্ড অফিসার ফেরদৌস নূর, এসআই হাবিবুর রহমান ও নাদির শাহসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/২৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদির চার শহরে সতর্কতা জারি
জাতীয় যুবশক্তির ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন  
বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকার প্রশংসা করলেন মহাপরিচালক